বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম একটি সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন। তিনি রাজধানী ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক করতে জনঘনত্ব নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিকেন্দ্রীকরণের লক্ষ্যে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বীকার করেন যে, দীর্ঘ সময় ধরে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সুযোগ-সুবিধাগুলো ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েছে।
তিনি বলেন, “সারা দেশকে ঘিরে এই সুবিধাগুলো আমরা হয়তো সেভাবে গড়ে তুলতে সক্ষম হইনি এখনও, যে কারণে মানুষ কর্মসংস্থান বা সন্তানদের সুশিক্ষার জন্য ঢাকামুখী হয়।” এই পরিস্থিতি মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার শিল্পায়নের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ করছে। পাশাপাশি সারা দেশে উন্নত চিকিৎসা সেবা এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই বেসিক সুবিধাগুলো যদি আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, তবে ঢাকা আসার প্রবণতা কমবে এবং এর মাধ্যমেই রাজধানীর ওপর চাপ কমানো সম্ভব হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...