Logo Logo

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে যুক্ত হলো আধুনিক সরঞ্জাম


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একযোগে ৯টি বিভাগে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের কেমিক্যাল সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা জোরদারে মেডিকেল সেন্টারে সংযোজন করা হয়েছে আধুনিক সরঞ্জাম।


বিজ্ঞাপন


বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার দপ্তরে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের হাতে এসব কেমিক্যাল হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

প্রথম ধাপে সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বোটানি, ফিশারিজ এবং এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ল্যাবরেটরি কার্যক্রমকে গতিশীল করতে প্রয়োজনীয় কেমিক্যাল সরবরাহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে সব বিভাগে প্রয়োজনীয় গবেষণা উপকরণ সরবরাহ করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্যাথোলজি কার্যক্রম চালুর লক্ষ্যে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে আধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে। একই দিন বিকেল ৪টায় উপাচার্য এসব প্যাথোলজি সেবার উদ্বোধন করেন।

এর ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মেডিকেল সেন্টার থেকেই আরও উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...