বিজ্ঞাপন
সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, রাজধানীর শাহবাগ থানার মতো গুরুত্বপূর্ণ স্থানে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, আক্রান্ত সাংবাদিকরা মামলা দায়ের করতে গেলে শাহবাগ থানা এখনো মামলা রুজু করেনি। এমনকি মামলার আবেদন গ্রহণ করতেও গড়িমসি করা হচ্ছে, যা বিচারপ্রাপ্তির ক্ষেত্রে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।
সংগঠনটির নেতারা বলেন, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শন একটি সুসংগঠিত প্রবণতার অংশ, যা অবিলম্বে বন্ধ করা জরুরি।
তারা হামলায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না এবং দেশের সব ক্যাম্পাস সাংবাদিকরা এ ধরনের ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।
MUJA ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানায়।
প্রতিবেদক- সাদিকুর রহমান সাদি, ক্যাম্পাস প্রতিনিধি, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...