বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এলটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের যৌথ আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ জেড এম আরিফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।
স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির প্রাবন্ধিক ও গবেষক মামুন সিদ্দিকী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন ও নুশরাত জাহান বুশরা।
স্বাগত বক্তব্যে জয়দুল হোসেন বলেন, অধ্যাপক লুৎফর রহমান ছিলেন স্বাধীনতা সংগ্রামের এক নিবেদিতপ্রাণ সংগঠক, যার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধে অধ্যাপক লুৎফর রহমানের অবদান ইতিহাসে অনন্য হয়ে থাকবে। হানাদার বাহিনী কুড়লিয়া খালের পাশে অবস্থিত বদ্যভূমিতে তাকে হত্যা করে।তাই তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সেক্রেটারি ইব্রাহিম খান সাদাত , শহীদ বুদ্ধিজীবীর পরিবারের সদস্য অ্যাডভোকেট মোঃ আহম্মাদুন নবী রানা, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. শামসুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি আল আমিন শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...