বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এদিন অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই সভায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মধ্যে পাঁচজন ডিন উপস্থিত ছিলেন। সভায় বিভাগীয় কমিশনার ও উপাচার্য শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো পর্যালোচনা করেন এবং একাডেমিক পরিবেশ স্বাভাবিক করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক জানান, "প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন যে আইন অনুযায়ী সকল পাওনা নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা আমাদের ক্লাসে ফেরার অনুরোধ জানিয়েছেন। যেহেতু শাটডাউনের সিদ্ধান্তটি সকল শিক্ষকের সম্মিলিত ছিল, তাই আমরা আগামী রবিবারের মধ্যে সাধারণ শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।"
একই বিষয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, "বিভাগীয় কমিশনার ও ভিসি মহোদয় আমাদের কিছু দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তীতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বোর্ড বসানোর আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে শিক্ষা কার্যক্রম সচল রাখতে আমাদের অনুরোধ জানিয়েছেন।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, "আমরা বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে ডিনদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। শিক্ষকদের দাবিগুলো আমরা শুনেছি এবং আইনগত কাঠামোর মধ্যে যতটুকু সম্ভব তা প্রদানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে বিভাগীয় কমিশনারের কাছে পাঠাব। তিনি সেগুলো যাচাই-বাছাই করার পর আমরা দ্রুত সিন্ডিকেট সভা ডেকে বিষয়টি সমাধান করব।"
তিনি আরও জানান, শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষায় শিক্ষকদের ক্লাস ও পরীক্ষায় ফেরার অনুরোধ জানানো হয়েছে। ডিনরা আগামী রবিবারের মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...