বিজ্ঞাপন
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবময় দিন। এই দিনের তাৎপর্য আমাদেরকে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাদের কঠোর পরিশ্রমের ফলেই আজকের এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এছাড়াও তিনি মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সবুজ আলী, বৃহত্তর ঢাকা জেলার সম্মানিত সভাপতি সাইজুদ্দীন আক্কাছ এবং নরসিংদী জেলা পল্লী চিকিৎসক সমিতির পক্ষ থেকে সকল শহীদ শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...