Logo Logo

চর সরসপুর বালক ও আন্ধারকোটা স.প্রা.বি বালিকা বিভাগে জেলা চ্যাম্পিয়ন

গোপালগঞ্জে জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে আনন্দঘন পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বালক বিভাগে চর সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে এই দুটি বিভাগের চূড়ান্ত মোকাবিলা অনুষ্ঠিত হয়।

বালক বিভাগের টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় গোপালগঞ্জ সদর উপজেলার চর সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয় চর সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে কাশিয়ানী উপজেলার আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় মুকসুদপুর উপজেলার মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। মাঠের লড়াইয়ে আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে মুকসুদপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং খেলোয়াড়দের মাঝে ব্যক্তিগত পুরস্কার তুলে দেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...