বিজ্ঞাপন
এদিন সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, সাংবাদিক বাদল সাহা এবং ফরিদ আহমেদ। এছাড়া বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিরা সভায় তাদের মতামত ব্যক্ত করেন।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ. এম. শাহাদাত। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রম পরিদর্শক ইখতেখারুল কবীর।
আলোচনা পর্বে উপস্থিত শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি, পেশাগত অধিকার ও সার্বিক নিরাপত্তার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...