বিজ্ঞাপন
সকাল ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মো. হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।"
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শেখ জসিম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নসু ও পৌর শ্রমিক দলের সভাপতি মিন্টু মোল্লা। সভাটি পরিচালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেবুর রহমান।
এদিকে সকাল ৯টায় মহিপুর থানা শ্রমিক দলের উদ্যোগে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মহিপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্রের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম সর্দার, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ূব আকন ফিরোজ এবং মহিপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। সভাটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সিকদার।
বক্তারা কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায্য মজুরি আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শ্রমজীবী মানুষের অধিকার সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...