বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা পুলিশের মনোগ্রাম সম্বলিত পোশাক এবং এসআই (সাব-ইন্সপেক্টর) পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ ব্যবহার করে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। তারা একদিকে ডিবি পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করত, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে চালিয়ে আসছিল ইয়াবার কারবার।
ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজালের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছাকিরুল আলমের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর গ্রামের গোলাম মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মো. রিয়াজ বিশ্বাস (২৭), মো. রুবেল হোসেন মোল্লা (৩২), মো. আশিক জোয়ার্দ্দার (২৪), মোছা. তাসমিম খাতুন (২১) এবং মোছা. জান্নাতুল ফেরদৌস (২০)। তারা সবাই শৈলকুপা উপজেলার বাসিন্দা।
অভিযানকালে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়: পুলিশের মনোগ্রাম সম্বলিত শার্ট, প্যান্ট, বেল্ট ও রেইনকোট। এসআই পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভ্রান্তি ছড়াতে ব্যবহৃত দুটি ‘BAOFENG’ ওয়াকিটকি। ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও প্রতারণার অভিযোগে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ধরনের সংঘবদ্ধ অপরাধী চক্রের শেকড় উপড়ে ফেলতে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...