বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার রিমি খাতুনের সঙ্গে শৈলকুপার বাসিন্দা ও পেশায় চালক রাসেদ আলীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিনটি সন্তান রয়েছে। জীবিকার তাগিদে স্বামী রাসেদ অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকার সুযোগে রিমি টিকটকের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরের মামুন হোসেন (২৪) নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয়। মামুন নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দিতেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, মামুনের সঙ্গে রিমির ঘনিষ্ঠতা বাড়লে তিনি সুকৌশলে মামুনকে নিজের মেয়ের জন্য পাত্র হিসেবে পরিবারে উপস্থাপন করেন। কিন্তু রিমির বড় মেয়ে এই বিয়েতে অসম্মতি জানায়। এ নিয়ে পরিবারে শুরু হয় তীব্র অশান্তি। অভিযোগ রয়েছে, মায়ের এমন কর্মকাণ্ড ও মানসিক চাপ সইতে না পেরে বড় মেয়েটি কিছুদিন আগে আত্মহত্যা করে।
মেয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই রিমি ও মামুনের পরকীয়ার বিষয়টি জানাজানি হয়। স্বামী রাসেদ আলী স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
গত ২৭ এপ্রিল স্বামী বাড়িতে না থাকার সুযোগে ছোট দুই সন্তানকে সঙ্গে নিয়ে কথিত হবু জামাই মামুনের হাত ধরে অজানার উদ্দেশে পাড়ি জমান রিমি। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে চর-ত্রিবেণী ও আশপাশের এলাকায় এটি এখন ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।
এ ঘটনায় দিশেহারা স্বামী রাসেদ আলী বাদী হয়ে শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগী পরিবারের দাবি, মা যেখানেই থাকুক, অন্তত অবুঝ ছোট দুই সন্তানকে যেন বাবার কাছে দ্রুত ফিরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...