Logo Logo

কবি আবুল কাসেম তালুকদার এর ইন্তেকাল।


Splash Image


বিজ্ঞাপন


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কালীকচ্ছ ইউনিয়নের পল্লী চিকিৎসক ও কবি আবুল কাসেম তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১লা মে) কালীকচ্ছ মধ্যপাড়ার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। শুক্রবার বাদ মাগরিব নামাজে পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কবি আবুল কাসেম তালুকদারের জন্ম ১৯৫০ সালের ২রা ফেব্রুয়ারি। কবিতা, গল্প, প্রবন্ধ ও ছড়া রচনার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে মানুষের সেবা করতেন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে বুনো পথে একলা, স্মৃতির পাঁজর, এক জ্যোৎস্না রাত, ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক অভিধান। লেখার পাশাপাশি কবি আবুল কাসেম তালুকদার মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক ছিলেন।

কবি আবুল কাসেম তালুকদার মৃত্যুতে জেলা ও উপজেলার কবি সাহিত্যিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কবি সম্পর্কে কবিতা ও কবিতা বিষয়ক সংগঠন "কবির কলম" এর সভাপতি ছড়াকার হুমায়ূন কবির বলেন আমরা একজন প্রবীণ গুণী কবিকে হারালাম। ওনার মতো মানুষ আর খোঁজে পাবো না আমরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...