বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় রবিউল ইসলামকে ৯০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত রোজ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
অভিযান পরিচালনায় এসআই খোরশেদ আলম, এসআই নাজমুল হাসানসহ থানার অন্যান্য সদস্যরা অংশ নেন এবং সার্বিক সহযোগিতা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, “৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...