বিজ্ঞাপন
আজ শনিবার (২ মে) উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা-গোপালপুর সড়কের কাগডাঙ্গা সিকদার বাড়ির সামনে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক কামাল হোসেন সিকদার মুঙ্গু, ফজল সিকদার, সামাদ ফকির, মাওলানা আমান উল্লাহ শেখ, মাহবুব সিকদার, ফোরকান শিকদার, মো. শাহীন সিকদার এবং পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালমান সিকদার।
বক্তারা অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে কাগডাঙ্গা-কাঠিগ্রাম খালের কাগডাঙ্গা জামে মসজিদের পাশে একটি ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়েছিল। তবে কাজ শুরুর কিছুদিন পরেই পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় এলাকার জনস্বার্থে ব্রীজটি দ্রুত সম্পন্ন করার দাবি জানান তারা।
এ বিষয়ে এলজিইডির কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম জানান, ঠিকাদার কাজ শুরু করলেও স্থানীয় কিছু ব্যক্তির বাধার কারণে তা বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে কাজ পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এমনকি তার মুঠোফোনটি বন্ধ থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...