বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) দুপুরে শহরের রসুলপুরে সমন্বিত সরকারি জেলা কার্যালয় সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এসকে এএম ইকবাল (কাজল)।
সংগঠনের কার্যকরী সভাপতি মো. হান্নান মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সিরাজুল হক হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান কাজী, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রাজু সরদার, আইন সম্পাদক ফরহাদ শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর একজন মানবিক ও শ্রমিকবান্ধব নেতা। নির্বাচনের সময় তিনি শ্রমিকদের উন্নয়নে কাজ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করছেন বলে তারা উল্লেখ করেন। এছাড়া বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব আখ্যা দিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বিদ্যমান সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে শ্রমিক কার্ড প্রবর্তনের দাবি জানিয়ে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
আলোচনা সভা শেষে মহান মে দিবস উপলক্ষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...