Logo Logo

ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার


Splash Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আড়িয়াল খাঁ নদী থেকে নির্মল মালো ওরফে টেপা (৬০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের দরগা বাজার সংলগ্ন নদী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নির্মল মালো ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের মৃত ক্ষেত্র মালোর পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল সকালে মাছ ধরার জন্য ঝাঁকি জাল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় স্বজনরা বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোনো হদিস পাননি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্মল মালো গত কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে আড়িয়াল খাঁ নদীর পশ্চিম তীরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...