Logo Logo

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর


Splash Image

রাজধানী ঢাকাসহ সারাদেশের সকল থানাকে দালালমুক্ত করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বিজ্ঞাপন


আজ শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এই নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার সার্বিক পরিবেশ, বিভিন্ন দাপ্তরিক কক্ষ এবং হাজতখানা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসার এবং কর্তব্যরত অন্যান্য পুলিশ সদস্যদের সাথে সরাসরি কথা বলেন। মন্ত্রী তাদের কার্যক্রমের খোঁজখবর নেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন।

উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে মার্জিত ব্যবহার করতে হবে এবং সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সেবা প্রদান নিশ্চিত করতে হবে। পুলিশি সেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা দালালের খপ্পরে না পড়ে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে তিনি নির্দেশ দেন।

মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ সদস্যদের মধ্যে যদি কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...