বিজ্ঞাপন
শনিবার (২ মে) দুপুরে সিলেট নগরের সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মানোন্নয়ন প্রসঙ্গে বলেন, "আমাদের লক্ষ্য দেশের মানুষকে সুস্থ রাখা। স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সচেতন করবেন যে কোন ধরণের খাদ্যাভ্যাস বজায় রাখলে হৃদরোগ বা কিডনি জটিলতা এড়ানো সম্ভব। মানুষ যখন সচেতন হবে এবং অসুস্থতার হার কমবে, তখন হাসপাতালে যারা যাবেন তাদের আরও উন্নত ও নিবিড় সেবা প্রদান করা সহজ হবে।"
কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পখাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে থাকা কলকারখানাগুলো দ্রুত চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনে এগুলো বেসরকারি খাতে (প্রাইভেটাইজেশন) ছেড়ে দেওয়া হবে। এর মাধ্যমে সারাদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দক্ষ জনশক্তি গড়ে তুলে দেশে ও বিদেশে কর্মসংস্থানের পথ প্রশস্ত করা যায়।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...