বিজ্ঞাপন
আজ শনিবার (২ মে) সকালে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী সূচি অনুযায়ী, সকাল ১০টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠী এলাকার ‘গোড়াখাল’ থেকে খনন কাজ শুরু হয়। এই খালটি মরহুম সাহেব আলী শিকদারের বাড়ি, ঘরামিবাড়ির পাশ এবং ভাতকাঠী আদাখোলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা হয়ে আদাখোলা ধোপা বাড়ি পর্যন্ত বিস্তৃত।
পরবর্তীতে বেলা ১১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের ফকিরহাট এলাকায় দ্বিতীয় খালের খনন কাজ উদ্বোধন করা হয়, যা ফকিরহাট থেকে শোহরাপ মোল্লার বাড়ি হয়ে শিকদার বাড়ি পর্যন্ত প্রসারিত হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল বসার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই দুটি খাল খনন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩ লক্ষ টাকা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, খনন কাজ সম্পন্ন হলে বর্ষা মৌসুমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধির ফলে স্থানীয় কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...