বিজ্ঞাপন
আজ শনিবার (২ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। বিকেলে র্যাব-৬-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশমাম মুবিন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের যশোর রোডের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এসময় সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে সন্দেহভাজন তল্লাশি চালায় র্যাবের আভিযানিক দল।
তল্লাশিকালে বাসের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ১ কেজি ৫১০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা। তবে ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় পাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, জব্দকৃত বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের এই বিশাল চালানের নেপথ্যে থাকা হোতাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...