Logo Logo

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন


Splash Image

সিলেটের পর এবার গাজীপুরেও অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো শিশু-কিশোরদের ক্রীড়া মেধা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে গৃহীত এই যুগান্তকারী কর্মসূচির গাজীপুর পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২ এপ্রিল) বিকেলে মহানগরীর শহীদ বরকত স্টেডিয়ামে বর্ণিল বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশেষ অতিথি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী।

গাজীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। দেশনায়ক তারেক রহমানের এই মহতী উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন ও দক্ষ প্রতিভা গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করবে। বক্তারা প্রতিটি পরিবারকে তাদের সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে তারা ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করে স্বাবলম্বী হতে পারে।

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই শত শত শিশু-কিশোর ও ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। উদ্বোধনী দিনে মোট ৮টি ভিন্ন ইভেন্টে শিশু-কিশোররা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিবুল হাসান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন এবং গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়কমণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...