Logo Logo

রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত


Splash Image

ঝালকাঠিতে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় মো. খালেক হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২ মে) বিকেলে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালেক হাওলাদার মহাসড়ক পার হওয়ার সময় ঝালকাঠিগামী একটি নীল রঙের পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত খালেক হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার বারইগাতী এলাকার বাসিন্দা এবং মৃত ইমান উদ্দিন হাওলাদারের ছেলে। দুর্ঘটনার সময় তার ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...