বিজ্ঞাপন
শনিবার (২ মে) দিবাগত রাত ১টার দিকে খড়লিয়া গ্রামে অবস্থিত তার নিজস্ব বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জারজিদ মোল্যা ওই গ্রামের আব্দুস সামাদ মোল্যার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং দুর্নীতিসহ গুরুতর বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
কালিয়া থানা সূত্রে জানা যায়, জারজিদ মোল্যার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের দুটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এই মামলাগুলোতে তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার রাতে এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জারজিদ মোল্যার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...