বিজ্ঞাপন
রবিবার (৩ মে) সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর, নবাবগঞ্জ ও ফরিদগঞ্জ গ্রামের ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
সংগঠনটির দেশে ও প্রবাসে অবস্থানরত সদস্য, দাতা সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্মিলিত অর্থায়নে এই সহায়তা কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।
ত্রাণ বিতরণকালে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত নবাবগঞ্জের মাদব হাওলাদার, নিমাই চন্দ্র, স্বপন মিস্ত্রি, মন্নান বয়াতি; ফরিদগঞ্জের রিয়াজ হাওলাদার এবং সলিমপুরের বিমল বিশ্বাস ও নির্মল বিশ্বাসের পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ২৫০ গ্রাম রসুন, ২০০ গ্রাম শুকনা মরিচ, ২৫০ গ্রাম হলুদের গুড়া, ১টি সাবান ও ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার প্রদান করা হয়।
খাদ্য সহায়তার পাশাপাশি ঝড়ে বিধ্বস্ত হওয়া অমল মাঝির বাড়ির মন্দিরটি পুনর্নির্মাণের জন্য নগদ ২ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন নয়ন, প্রধান উপদেষ্টা ও প্রিয়জন কল্যাণ পরিষদের সভাপতি আবু তালেব ইভান মাতুব্বর। এছাড়াও দাতা সদস্য এম সাইদ, শামীম মাতুব্বর এবং সদস্য জহিরুল ইসলাম, তানিম, সেলিম, জাকির হোসেন আবির, উদ্দাপ ও হৃদয়সহ সংগঠনের অন্যান্য কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা নয়নাভিরাম গাইন (নয়ন) ও প্রধান উপদেষ্টা আবু তালেব ইভান মাতুব্বর বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ের জন্য ঘর নির্মাণ করা জরুরি। আমরা আমাদের সাধ্যমতো পাশে দাঁড়িয়েছি, তবে এই দুর্দশাগ্রস্ত মানুষগুলোর স্থায়ী পুনর্বাসনে সমাজের হৃদয়বান বিত্তশালী ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রবাসীদের এগিয়ে আসা উচিত।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...