মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশ। ফাইল ছবি
বিজ্ঞাপন
রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
আজ থেকে ১৩ বছর আগে ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ, নারী নীতির বিরোধিতা এবং ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ ও শাপলা চত্বরে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে ওইদিন দিনভর রাজধানীজুড়ে ব্যাপক উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। ৫ মে দিবাগত রাতে মতিঝিল শাপলা চত্বর এলাকায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানের মাধ্যমে সমাবেশস্থল খালি করা হয়।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, সেই রাতের অভিযানে কতজন প্রাণ হারিয়েছিলেন, তা নিয়ে দীর্ঘ সময় ধরে নানা বিতর্ক থাকলেও তদন্তে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। তবে পুরো তদন্ত প্রক্রিয়াটি এখনও শেষ পর্যায়ে রয়েছে। চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আগে প্রকৃত নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, তৎকালীন ওই অভিযানে বলপ্রয়োগ ও প্রাণহানির প্রকৃত চিত্র তুলে আনতে কাজ চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...