Logo Logo

শার্শায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Splash Image

যশোরের শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাহান আলী সরদার। তিনি উপজেলার পশ্চিমকোটা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার ধান্যতাড়া গ্রামে জনৈক নরিম সরদারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে জাহান আলী সরদারকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনের কাজে ব্যবহৃত তার মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

তিনি আরও উল্লেখ করেন, শার্শা এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...