বিজ্ঞাপন
সোমবার (৪ মে) দুপুরে শহরের কোতয়ালী থানাধীন শোভারামপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ টিম শোভারামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ স্বাধীন শেখকে তার নিজ বসতঘর থেকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ট্রাউজারের পকেট থেকে কমলা রঙের ৫০ পিস মেথামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের ওজন প্রায় ৫ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে সংরক্ষণ করেছিলেন ওই ব্যক্তি। অধিদপ্তরের পক্ষ থেকে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...