বিজ্ঞাপন
সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পান বাজার মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের পরিমাণ ৭২০ পিস ইয়াবা ট্যাবলেট বলে নিশ্চিত করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ আবু ইউসুফের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের সামনে সন্দেহভাজন হিসেবে জুম্মান (২৭) নামের ওই যুবককে তল্লাশি করা হলে তার কাছে থাকা অবৈধ মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক লালমোহন উপজেলার নয়ানীগ্রাম এলাকার বাসিন্দা।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের সরাসরি দিকনির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এই কঠোর অবস্থানের অংশ হিসেবেই ডিবির বিশেষ দলগুলো নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই মাদকবিরোধী অবস্থান আগামীতে আরও জোরদার করা হবে।
আটককৃত যুবকের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকার সাধারণ মানুষ ও সংশ্লিষ্টরা পুলিশের এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন। মাদক নির্মূলে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের সাড়াশি অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...