ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
বিজ্ঞাপন
তিনি দাবি করেন, যুদ্ধবিরতি লঙ্ঘন ও অবরোধ আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের নৌ-চলাচল ও জ্বালানি পরিবহনের নিরাপত্তাকে ‘বিপন্ন’ করে তুলেছে। মার্কিন এই ‘অপকর্ম’ অবশ্যই হ্রাস পাবে। খবর আল-জাজিরার।
মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে গালিবাফ এই হুঁশিয়ারি দেন।
ইরানের পার্লামেন্ট স্পিকার আরো বলেন, “হরমুজ প্রণালিতে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে এবং তা ক্রমশ শক্তিশালী হচ্ছে।”
তিনি সতর্ক করে দিয়ে বলেন, “আমরা খুব ভালো করেই জানি যে বর্তমান পরিস্থিতি বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয় হয়ে উঠবে; অথচ আমরা তো এখনো শুরুই করিনি।”
এর আগে গতকাল সোমবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ অভিযানের ঘোষণা দেন। তিনি বলেন, এই অভিযান হরমুজ প্রণালিকে উন্মুক্ত করবে। এর আওতায় মার্কিন বাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি ইরানের কার্যকর নিয়ন্ত্রণে রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...