বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) পরিচালিত এই মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের অপরাধে সংশ্লিষ্টদের মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি স্কেভেটর ও পেলোডার দিয়ে কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ অনিরুদ্ধ দেব রায় এই মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
গোপালগঞ্জ জেলা পুলিশ, আনসার বাহিনী এবং ফায়ার সার্ভিস এই উচ্ছেদ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও কারিগরি সহযোগিতা প্রদান করে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে জেলায় এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...