বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফ্যাক্টরিটিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, কারখানাটিতে বোতলজাত সয়াবিন তেলের হাফ লিটার, ১ লিটার ও ২ লিটারের বোতলে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (MRP) চেয়ে ৫ টাকা থেকে ১০ টাকা বেশি দামে তেল বাজারজাত ও বিক্রি করা হচ্ছিল। নির্ধারিত লেভেলে হাফ লিটার ৯৮ টাকা, ১ লিটার ১৯৯ টাকা এবং ২ লিটার ৩৯৮ টাকা থাকার কথা থাকলেও প্রতিষ্ঠানটি অসাধু উপায়ে অতিরিক্ত মূল্য আদায় করছিল।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান। একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে পণ্যের গায়ের রেট অনুযায়ী সঠিক মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
সহকারী পরিচালক শামীম হাসান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় অধিদপ্তরের এই ধরনের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ী যদি পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি মূল্য রাখে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...