Logo Logo

আগামী এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল


Splash Image

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। তৃণমূলের এই প্রতিষ্ঠানগুলোকে যত বেশি শক্তিশালী করা যাবে, দেশের গণতন্ত্র তত বেশি সুসংহত হবে। ডিসি সম্মেলনে জেলা প্রশাসকরা মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছেন এবং কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছেন, যা সরকার গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।

জেলা প্রশাসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে ডিসিদের সম্মুখ থেকে নেতৃত্ব দিতে হবে এবং সরকারের সকল জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে হবে।

জনগণকে সঙ্গে নিয়েই সব কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, "জনগণই এ দেশের প্রকৃত মালিক, তাই তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি।"

বিগত বছরগুলোতে স্থানীয় সরকার খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুর্নীতির চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, গত শাসনামলে এই খাতে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে, তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করা হবে। ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনহিতকর কর্মসূচিগুলো মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...