Logo Logo

জাপানে নাগরিক সংবর্ধনায় জামায়াত আমির

গণভোটের রায় বাস্তবায়নে সংসদ-সংসদের বাইরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব


Splash Image

ছবি : সংগৃহীত।

বিরোধী দল হিসেবে সংসদে এবং সংসদের বাইরে গণভোটের রায় বাস্তবায়নে সকল প্রকার আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৫ মে) জাপানের নাগোয়া শহরের সিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামিক মিশন জাপান, নাগোয়া শাখার তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে আইচি প্রিফেকচারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মাজেদুল ইসলাম।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছেন। গণভোটের রায় বাস্তবায়ন না করা মানে দেশের প্রতিটি নাগরিককে অপমান করা। তিনি আশ্বস্ত করেন, পৃথিবীর কোনো দেশে গণভোট ব্যর্থ হয়নি, বাংলাদেশেও হবে না।

গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের 'রেমিট্যান্স শাটডাউন' এবং পরবর্তী সময়ে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতি সচল রাখায় তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী ৩৯ প্রবাসীর মুক্তির বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

জাপানের উদাহরণ টেনে জামায়াত আমির বলেন, জাপানের আদলে একটি নৈতিকতা ও জ্ঞান-বিজ্ঞানে অগ্রগামী রাষ্ট্র গড়তে কাজ করা হবে। তিনি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে গুম, খুন, দারিদ্র্য বা দুর্নীতি থাকবে না। দেশের বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সরকারকে এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, একটি কার্যকর সংসদীয় ব্যবস্থার জন্য বিরোধী দল হিসেবে যা যা করা দরকার, তার সবকিছুই করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের সকল বন্ধু রাষ্ট্রের সাথে একযোগে কাজ করে দেশকে এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...