Logo Logo

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার


Splash Image

কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

রামু থানার এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে এএসআই (নিঃ) ছবিউল্লাহ, মোঃ ইলিয়াছ, রুপম চন্দ্র সেন, মোঃ জাহেদুল ইসলাম, মোঃ সৈয়দ হোছাইন ও কোরবান আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। সকাল ৯টা ১৫ মিনিটের দিকে বড় ধলিরছড়া এলাকার আমির হোসেন ওরফে কালাবাঁশির বসতঘরের সামনের কক্ষ থেকে অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ৭ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আমির হোসেন (কালাবাঁশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মোঃ আলমগীর, শফিউল করিম, সুবাস (শুভ রাজ) ও শেফায়েত নুর।

অভিযানকালে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে—একটি দেশীয় তৈরি একনলা সচল বন্দুক, ৪টি তাজা গুলি, ৫টি খালি গুলি, ৫টি শটগানের কার্তুজ, ৯টি চকলেট বোমা, ২টি কিরিচসহ বিভিন্ন ধারালো অস্ত্র, একটি গ্রাইন্ডিং মেশিন, চাইনিজ কুড়াল, লোহার রড, পাইপ, কাটিং যন্ত্রপাতি, অস্ত্র তৈরির নকশাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, “উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...