বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) রাতে ঢাকার পল্লবী এলাকা থেকে র্যাব-৬ ও র্যাব-১-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হকের নেতৃত্বে র্যাব-১-এর কর্মকর্তাদের সমন্বয়ে একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার সেকশন-১১ এলাকার আলম সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ এপ্রিল গভীর রাতে কাশিয়ানী উপজেলার এক গৃহবধূ তার সন্তানসহ বাড়ির বাইরে বের হলে অভিযুক্ত হাফিজ মোল্লা তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর থেকেই আসামি হাফিজ মোল্লা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...