Logo Logo

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস কাশিয়ানী উপজেলার পারকরফা জালালিয়া মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওড়াকান্দি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফ্ফার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে বিনয় কৃষ্ণ বিশ্বাস বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার কর্মস্থল পারকরফা জালালিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিলছড়া বাজার এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা ঢাকাগামী 'দোলা পরিবহন'-এর একটি বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...