Logo Logo

গাজীপুর জেলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি বৃহত্তর ঢাকা জেলার অন্তর্ভুক্ত গাজীপুর জেলা শাখার নতুন কমিটির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৫ মে) সকালে গাজীপুরের শিববাড়ী পপুলার সংলগ্ন এলাকায় অবস্থিত ইউরো বাংলা হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি গাজীপুর জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি রাকিব আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জাফর সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সবুজ আলী।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ মোঃ উজ্জল এম.বি.বি.এস, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান ভূঁইয়া, বৃহত্তর ঢাকা জেলার সভাপতি এম সাইজ উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক আলী আরশাদ, নরসিংদী জেলা শাখার সভাপতি আবুল কাশেম জুলহাস, নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ্ আলম চিশতী, সাধারণ সম্পাদক আঃ জব্বার, সাংগঠনিক সম্পাদক এম.এ রশীদ প্রমূখ।

এ সময় বক্তারা পল্লী চিকিৎসকদের সরকারী প্রশিক্ষণসহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করেন এবং সবশেষে গাজীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...