বিজ্ঞাপন
ক্যানাভারোর ঘোষিত প্রাথমিক দলে তারুণ্যের জয়গান স্পষ্ট। ২১ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড নোদির আবদুরাজ্জাকভ এবং মিডফিল্ডার শেরজোদ এসানভ জায়গা করে নিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন। পাশাপাশি চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা অভিজ্ঞ ফরোয়ার্ড খুসাইন নরচায়েভ ও জালোলিদ্দিন মাশারিপভকে দলেও রাখা হয়েছে। দলের মূল স্তম্ভ হিসেবে থাকছেন এলডোর শমুরোদভ ও আবদুকোদির খুসানভের মতো তারকারা।
উজবেকিস্তান এবার বেশ কঠিন গ্রুপে পড়েছে। তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে উত্তর আমেরিকায়। প্রথম ম্যাচ: ১৭ জুন, মেক্সিকো সিটি (প্রতিপক্ষ: কলম্বিয়া)। দ্বিতীয় ম্যাচ: হিউস্টন, যুক্তরাষ্ট্র (প্রতিপক্ষ: পর্তুগাল)। তৃতীয় ম্যাচ: ২৭ জুন, আটলান্টা (প্রতিপক্ষ: কঙ্গো ডিআর)।
একনজরে উজবেকিস্তানের প্রাথমিক স্কোয়াড:
গোলকিপার: ভ্লাদিমির নাজারভ, উৎকির ইউসুপভ, বতিরালি এরগাশেভ, আবদুভোখিদ নেমাতভ।
ডিফেন্ডার: ইব্রোখিমখালিল ইউলদোশেভ, আভাজবেক উলমাসালিয়েভ, জাখঙ্গির উরোজভ, রুস্তমজন আশুরমাতভ, মুখাম্মাদকোদির হামরালিয়েভ, উমারবেক এশমুরোদভ, আবদুকোদির খুসানভ, আবদুল্লাহ আবদুল্লাহয়েভ, ফারুখ সায়ফিয়েভ, খোজিয়াকবার আলিজোনভ, শেরজোদ নাসরুল্লায়েভ, মুহাম্মাদরাসুল আবদু মাজিদভ, বেহরুজ করিমভ, দিয়র ওরতিকবোয়েভ।
মিডফিল্ডার: কুভান্দিক রুজিয়েভ, শেরজোদ এসানভ, নদিরবেক আবদুরজোকভ, ওদিলজন খামরোবেকভ, উমারালি রাখমোনালিয়েভ, আলিশের ওদিলভ, সাদরোরবেক বাখরোমভ, আকমাল মজগোভয়, ওতাবেক শুকুরভ, জামশিদ ইস্কান্দারভ, জাসুরবেক জালোলিদ্দিনভ, আজিজজন গানিয়েভ।
ফরোয়ার্ড: আব্বোসবের ফায়জুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, দোস্তনবেক খামদামভ, ওস্টন উরুনভ, রুসলানবেক জিয়ানভ, আজিজবেক আমোনভ, খুসাইন নরচায়েভ, শেরজোদ তেমিরভ, ইগর সের্গিয়েভ, এলডোর শমুরোদভ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...