বিজ্ঞাপন
দলীয় সূত্রে প্রাপ্ত তথ্যমতে, জিয়াউল করিম মোড়ল রিফাত ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে অত্যন্ত সক্রিয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজনীতিতে তিনি একজন সুপরিচিত মুখ। ছোটবেলা থেকেই ছাত্রদলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পিয়ার আলী কলেজে পাঠ চুকিয়ে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়নরত।
রিফাত মোড়ল তার রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, বিগত সরকারের শাসনামলে রিফাত মোড়ল একাধিকবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তবুও রাজপথ ছেড়ে যাননি। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক পথচলায় দলের কঠিন সময়ে সক্রিয় থেকে তিনি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দলীয় প্রতিটি কর্মসূচিতে মাঠপর্যায়ে নেতৃত্ব দিয়ে তিনি নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
তৃণমূলের দাবি, আগামী কমিটিতে সৎ, যোগ্য ও রাজপথের ত্যাগী নেতৃত্বকে মূল্যায়ন করা প্রয়োজন। তাদের প্রত্যাশা, জিয়াউল করিম মোড়ল রিফাতের হাতে গাজীপুর জেলা ছাত্রদলের নেতৃত্বের ব্যাটন তুলে দিলে সংগঠন আগামীতে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
গাজীপুর জেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রদল এখন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন জেলার তৃণমূল নেতাকর্মীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...