বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জান্নাতি আক্তার নামের ওই তরুণী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আব্দুল জলিল মিয়ার মেয়ে।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, তিনি ওই বাড়িতে পৌঁছানোর খবর পেয়েই পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়ে যান। বর্তমানে তিনি ঘরের বারান্দায় অবস্থান করছেন।
জান্নাতি আক্তার জানান, প্রায় তিন বছর আগে ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত অবস্থায় কাঁঠালিয়ার কৈখালী গ্রামের নুরুল হক মোল্লার ছেলে মো. শাকিল ইসলামের (২২) সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে প্রায় এক বছর আগে পাঁচ লাখ টাকা কাবিননামায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তারা ঢাকার লতিফপুর বোড়া মার্কেট এলাকায় ভাড়া বাসায় দাম্পত্য জীবন অতিবাহিত করছিলেন। শাকিল এর আগে তাকে দুইবার নিজ গ্রামে নিয়ে এসে মা মনিরা বেগম, বাবা নুরুল হক মোল্লাসহ ভাই-বোনদের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন।
ভুক্তভোগীর দাবি, গত ১৪ এপ্রিল শাকিল কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কোনো উপায় না পেয়ে ছোট বোন পাখিকে সঙ্গে নিয়ে স্বামীর সন্ধানে কুড়িগ্রাম থেকে ঝালকাঠিতে ছুটে আসেন তিনি।
জান্নাতি আক্তার হুশিয়ারি দিয়ে বলেন, “স্বামী হিসেবে শাকিল আমাকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। প্রয়োজনে এখানেই আত্মহত্যা করব।”
এ বিষয়ে শৌলজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম জানান, তিনি বর্তমানে এলাকার বাইরে অবস্থান করছেন। তবে বিষয়টি লোকমুখে শুনেছেন। এলাকায় ফিরে সরেজমিনে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন বলে তিনি আশ্বাস দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...