বিজ্ঞাপন
শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার মডেল মসজিদের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজসেবক ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ভয়েজ বাংলাদেশ বকশীগঞ্জ শাখার সভাপতি আসিফ খন্দকার। তিনি তার বক্তব্যে বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হক মাষ্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-প্রচার সম্পাদক সাংবাদিক আল আমীন।
এসময় নবগঠিত কমিটির বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন আইন বিষয়ক সম্পাদক হজরত আলী আকন্দ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সাংবাদিক আশরাফুল হায়দার, মোঃ সুজা উদ্দিন, প্রদীপ চন্দ্র দাশ, সাংবাদিক ছালাম মাহমুদ, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ আমিনুল ইসলামসহ সংগঠনের সহ-সভাপতি ও অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা চলাকালীন সময়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সংগঠনের সাধারণ সম্পাদক ও লন্ডন প্রবাসী সাঈদ হোসেন। তিনি বক্তব্যে বকশীগঞ্জ শাখার নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি মানবাধিকারের পক্ষে সোচ্চার থেকে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা মানবকল্যাণমূলক কার্যক্রম, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...