Logo Logo

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা


Splash Image

ছবি : সংগৃহিত

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।


বিজ্ঞাপন


তাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তারা কাপাসিয়ায় ভাড়া বাসায় থাকতেন।

শনিবার (৯ মে) কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের তিন সন্তান মিম, মারিয়া, ফারিয়া এবং শারমিনের ভাই রসুল মিয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফোরকান মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ঘরের ভেতর ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ৫ জনকে জবাই করে হত্যা করা হয়। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে গিয়ে রক্তাক্ত মরদেহগুলো পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গাজীপুর পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন বলেন, ‘ফোরকান মিয়ার স্ত্রী, তিন শিশু সন্তান ও শ্যালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’এদিকে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। দায়ীদের শাস্তি দাবি করছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...