Logo Logo

পাইকগাছায় মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু


Splash Image

খুলনার পাইকগাছায় মাছের ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলী মোড়ল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার কৈয়া সিটিবুনিয়া এলাকার একটি মৎস্য ঘেরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমান আলী উপজেলার গজালিয়া গ্রামের জীবা মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৈয়া সিটিবুনিয়ায় অবস্থিত ইকবাল কাগজীর মালিকানাধীন একটি মৎস্য ঘেরে জাল দিয়ে মাছ ধরছিলেন ইমান আলী। মাছ ধরার একপর্যায়ে পা পিছলে পড়ে যাওয়ার সময় তিনি ভারসাম্য রক্ষার্থে পাশে থাকা একটি বাঁশের খুঁটি আঁকড়ে ধরেন। ওই বাঁশের খুঁটির সঙ্গেই পল্লী বিদ্যুতের তার ঝুলানো ছিল। আকস্মিকভাবে তারটি ছিঁড়ে গেলে তিনি পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

দুর্ঘটনার পর ঘের মালিক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন। বর্তমানে নিহতের মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ঘটনার বিষয়ে জানতে চাইলে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) জানান, বিষয়টি সম্পর্কে তারা এখনো বিস্তারিত অবগত নন। তবে খবর নিয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...