বিজ্ঞাপন
শনিবার (৯ মে) দুপুরে এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর স্বামী জামাল উদ্দিন কানু ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ শিশু জুহি শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল বিকেলে মা ও মেয়ে একসঙ্গে ঘুরতে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে আসেননি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস মেলেনি।
নিখোঁজ গৃহবধূর স্বামী জামাল উদ্দিন কানু জানান, তার স্ত্রী এলিজা শারমিন দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। স্ত্রী ও একমাত্র সন্তানের সন্ধানে তিনি বর্তমানে দিশেহারা। সন্ধান পেতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সকলের সহযোগিতা চেয়েছেন এবং কোনো সহৃদয় ব্যক্তি তাদের সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা ও মেয়ের নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং তাদের উদ্ধারে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...