বিজ্ঞাপন
শনিবার (৯ মে) বিকেলে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে মাদার্শা একাদশ।
বিকেল ৪টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন হাটহাজারী থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নবনিযুক্ত পৌর প্রশাসক মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। জাগৃতির সভাপতি মো. ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মনিরুল আলম জনি। এছাড়াও আয়োজক উপ-পরিষদের সদস্য আব্দুল্লাহ আল চৌধুরী, সেলিম চৌধুরী মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাঠে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন মাদার্শা একাদশের অধিনায়ক মো. সোহেল। এই গোলের সুবাদে তার দল সেমিফাইনাল নিশ্চিত করে এবং তিনি ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।
দীর্ঘদিন পর হাটহাজারীতে এমন বড় মাপের ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিপুল সংখ্যক দর্শক সমাগমের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম দিনটি সফলভাবে সম্পন্ন হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...