বিজ্ঞাপন
শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টায় কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হওয়ার পর পুলিশের বিশেষ অভিযানে এই সাফল্য আসে। গ্রেফতারকৃত রাজু কাশিয়ানী উপজেলার নিজামকান্দি পূর্বপাড়া গ্রামের কালাম শেখের ছেলে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা। গত ৩ মে সে কাশিয়ানীর নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। প্রতিবেশী হওয়ার সুবাদে রাজুর ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। গত বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পুকুরে গোসলের প্রলোভন দেখিয়ে রাজু শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে মুখ বেঁধে ও হত্যার ভয় দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে রাজু তাকে ফেলে পালিয়ে যায়।
পরে শিশুটি খালার বাড়িতে ফিরে ঘটনাটি জানালে তাকে গুরুতর অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে শিশুটির চিকিৎসা চলছে।
ঘটনাটি পুলিশের নজরে আসার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক পিপিএম-এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল অভিযানে নামে। পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও সাব ইন্সপেক্টর খায়রুল বাশার প্রযুক্তির সহায়তায় জানতে পারেন, আসামি সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার কেরানীগঞ্জে অবস্থান করছে। দিবাগত রাত ৩:১৫ মিনিটে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানা পুলিশ জানিয়েছে, জঘন্য এই অপরাধের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে। আসামিকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে মামলার চার্জশিট দাখিলের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...