বিজ্ঞাপন
সোমবার (১১ মে) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তাঁর নিজ দপ্তরে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের হাতে এসব ল্যাব উপকরণ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর হস্তান্তর করেন।
প্রথম ধাপের এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করা হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগের জন্য পাওয়ার টিলার ও সিডার মেশিন এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জন্য হট প্লেট সরবরাহ করা হয়। এছাড়া ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও মনোবিজ্ঞান বিভাগের জন্য বিশেষায়িত ল্যাব উপকরণ প্রদান করা হয়েছে।
একই অনুষ্ঠানে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে রেজিস্ট্রার দপ্তরসহ বিভিন্ন দপ্তরে নতুন কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারও হস্তান্তর করেন উপাচার্য।
সরঞ্জাম হস্তান্তরকালে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে বৈশ্বিক মানে উন্নীত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল বিভাগে প্রয়োজনীয় মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ গবেষণা ও ল্যাব উপকরণ সরবরাহ করা হবে এবং এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া। এছাড়া বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...