Logo Logo

দেশে হাম ‍উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু


Splash Image

ফাইল ফটো

দেশে হাম পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ১ হাজার ১০৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরো ৮৭ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে তিনজনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। অন্য ছয়জন হাম উপসর্গ নিয়ে মারা গেছে।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৬৮ জন নিশ্চিত রোগী এবং ৩৫৬ জন সন্দেহজনক রোগীসহ মোট ৪২৪ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...