Logo Logo

এসএফডিএফ-এর সহকারী মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেলেন মনোহরদীর সন্তান নুরুল ইসলাম


Splash Image

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)-এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে মোঃ নুরুল ইসলামকে।


বিজ্ঞাপন


গত ১১ মে ২০২৬ তারিখে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদোন্নতি প্রদান করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ফাউন্ডেশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে মোঃ নুরুল ইসলাম এসএফডিএফ-এর প্রধান কার্যালয়ে ব্যবস্থাপক-পরিবক্ষণ ও ভান্ডার (গ্রেড-৮) পদে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশ অনুযায়ী তাকে সহকারী মহাব্যবস্থাপক (গ্রেড-৬) পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

অফিস আদেশে আগামী ২০ মে ২০২৬ তারিখের মধ্যে তাকে নতুন পদে যোগদান করে ব্যবস্থাপনা পরিচালক বরাবর যোগদানপত্র দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকর করার কথাও উল্লেখ করা হয়েছে।

মোঃ নুরুল ইসলাম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের চন্ডিতলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম সরাফত আলী মুন্সির বড় ছেলে।

তার এ পদোন্নতির খবরে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...