Logo Logo

সেবার ব্রতে অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান

গোপালগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালিত


Splash Image

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: সেবার অর্থনৈতিক শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ মে) সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বিভিন্ন সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকাল ৮টা ৩০ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ বিচিত্র কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আহমেদুল কবির এবং মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাঃ দিবাকর বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ বিচিত্র কুমার বিশ্বাস বলেন, স্বাস্থ্যসেবা খাতের অন্যতম প্রধান চালিকাশক্তি হলেন নার্সরা। চিকিৎসাসেবা একটি সম্মিলিত প্রয়াস হলেও নার্সদের নিরলস পরিশ্রম, ধৈর্য ও মানবিকতা ছাড়া তা পূর্ণতা পাওয়া অসম্ভব। একজন নার্স কেবল চিকিৎসা ব্যবস্থার অংশই নন, বরং অসুস্থ রোগীর মানসিক সাহস ও নির্ভরতার প্রধান ভরসাস্থল।

সভাপতির বক্তব্যে ডাঃ জীবিতেশ চন্দ্র বিশ্বাস বলেন, আন্তর্জাতিক নার্স দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি সেবার মহান আদর্শকে নতুন করে হৃদয়ে ধারণ করার উপলক্ষ। মানবিক মূল্যবোধ ও পেশাগত নিষ্ঠা দিয়ে এই হাসপাতালের নার্সরা প্রতিদিন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইব্রাহিম মোল্লা, আবু সাইদ, মোঃ ফারুক মিয়াসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নার্সদের পক্ষে রীনা মিস্ত্রী, রহিমা খানম, সুলেখা রানী, মধু কানক লতা সরকার, ফাতেমা সামা দি ও রমা কালীসহ অনেকে অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে তরুণ নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ সেশন ও প্রবীণ নার্সদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে রোগীদের সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা সেবাদানকারী নার্সদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পুরো হাসপাতালজুড়ে এ উপলক্ষে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...